নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আবারও শীর্ষে ফিরলো মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামকে ৭ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে তারা। এতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট।
আজ রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ২ ওভার বল বাকি রেখেই ৭ উইকেটে জয় পেয়েছে সিলেট।
চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাজমুল শান্ত। যেখানে ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে করেন ৬০ রান করেন তিনি। এছাড়া রায়ান বার্লে মাত্র ১৬ বলে খেলেন ৪ চার ও ৩ ছয়ের ৪১ রানের ইনিংস এবং মুশফিক ২৬ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৪১ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে এদিন মেহেদী মারুফ ৫২ রান করেছেন। ৪০ বলে ৫২ রানের ইনিংসে ৭টি চার আর ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক শুভাগত হোম অপরাজিত ৫৪ এবং আফিফ হোসেন করেছিলেন ৩৪ রান।
সিলেটের হয়ে ইমাদ ওয়াসিম ২৩ রানে ২টি উইকেট শিকার করেন। মাশরাফি ১ উইকেট নিলেও ৪ ওভারে ৩৬ দিয়েছেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
