নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১০ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। আসন্ন আসরকে সামনে রেখে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের পুরো আসর এবার পরিচালনা করবেন নারী ম্যাচ অফিশিয়ালরা। এমন অভিনব উদ্যোগ এবারই প্রথম নিয়েছে আইসিসি।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর পরিচালনায় ৩ জন ম্যাচ রেফারির সাথে থাকছেন ১০ জন আম্পায়ার। মূলত ক্রিকেটে নারীদের আগ্রহ বাড়াতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে আইসিসি।
দেখে নিন ম্যাচ অফিশিয়ালদের তালিকা:
ম্যাচ রেফারি- জিএস লাকশ্মী (ভারত), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)।
আম্পায়ার- সু রেডফার্ন (ইংল্যান্ড), এলোইসি শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন আগেনবাগ (দক্ষিণ আফ্রিকা), আনা হ্যারিস (ইংল্যান্ড), ভ্রিন্দা রাথি (ভারত), এন জননী (ভারত), নিমলি পেরেরা (শ্রীলঙ্কা)।
এস.আর/নিউজক্রিকেট২৪
