নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট পর্বের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য এক জয় পেলো ফরচুন বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে বরিশাল। এতে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল।
আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে বরিশাল। ১৬৯ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ছুঁয়েছে তারা। বিজয় সর্বোচ্চ ৭৮ রান করে ম্যাচসেরা হয়েছেন। যেখানে ৬টি করে চার ও ছক্কা হাঁকান তিনি।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে কার্টিস ক্যাম্পার সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন। যেখানে ২৫ বলে ৪টি চার ও ২ ছক্কার ইনিংসে ছিল। এছাড়া ম্যাক্স ও’ডাউড ৩৩, আফিফ হোসেন ধ্রুব ৩৭, ইরফান শুক্কুর ২০ রান করেন।
বরিশালের হয়ে বল হাতে সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেছেন কামরুল ইসলাম ও খালেদ আহমেদ।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বরিশার। জয়ের জন্য শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৪৮ রান। এদিকে হারিয়েছে ৬টি উইকেটও। যেখানে দলের স্বীকৃত ব্যাটাররা আগেই আউট হয়েছে। যার ফলে বরিশালের জয়ের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে এমন সময় ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন অলরাউন্ডার করিম জানাত এবং বিপিএল অভিষিক্ত সালমান হোসেন।
সপ্তম উইকেটে ২১ বলে ৫০ রানের এক জুটি গড়লেন এ দুইজন। ১২ বলেই ৩ চার আর ২ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন করিম জানাত। ১৪ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৮ করেন সালমান। দলের হয়ে টপ আর মিডল অর্ডারে এক এনামুল হক বিজয় ছাড়া বাকীরা তেমন রান করতে পারেনি। যেখানে ৫০ বলে ৬টি করে চার-ছক্কায় ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি।
চট্টগ্রামের হয়ে বল হাতে দারুণ সফল ছিলেন নিহাদুজ্জামান। যেখানে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেছেন এ স্পিনার।
এস.আর/নিউজক্রিকেট২৪
