ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিলো কিংবদন্তি লারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) পারফরম্যান্স মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা। সব ফরম্যাটে ক্যারিবীয়দের আন্তর্জাতিক ক্রিকেট দল এবং বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

খেলোয়াড়দের প্রয়োজনীয় পরামর্শ এবং তাদের খেলা উন্নত করতে যা দরকার, সেসব বিষয়ে কোচদের পরামর্শক হিসেবে কাজ করবেন লারা। নতুন দায়িত্ব পেয়ে বেশ খুশি লারা। আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়েই এ দায়িত্ব পালনের যাত্রা শুরু করবেন এই ক্যারিবীয় ক্রিকেট গ্রেট।

আসন্ন জিম্বাবুয়ে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়েতে টেস্ট সিরিজ মাঠে গড়াবে। এর আগে ক্যারিবীয় দল একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »