নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই দারুণ খেলছে সিলেট স্ট্রাইকার্স। তবে আজ ঘরের মাঠে নেমে শুরুতেই সিলেটবাসীকে হতাশ করে ব্যাটিং বিপর্যয়ে মাশরাফি বিন মর্তুজার সিলেট। অবশেষে দলকে চরম লজ্জা থেকে বাঁচালেন মাশরাফি ও তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। যেখানে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক সিলেট এবং রংপুর রাইডার্স। টসে হেরে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে ৯ উইকেটে ৯২ রান তুলতে পারে সিলেট।
সিলেটের হয়ে বেশি রান করেছেন তানজিম সাকিব। তিনি ৩৬ বলে ৫ চার আর ৩ ছক্কায় করেন ৪১। মাশরাফি ২১ বলে ২ ছক্কায় ২১ রান করেন। এছাড়া বাকীরা তেমন রানই করতে পারেনি।
রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ১৭ রানে নেন ৩টি উইকেট। হাসান মাহমুদ নেন ১২ রানে ৩টি।
