স্টাফ রিপোর্টার »
আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৩ এর সিলেট পর্ব। আর এই পর্বের শুরুতেই সিলেটবাসীকে হতাশ করে ব্যাটিং বিপর্যয়ে মাশরাফি বিন মর্তুজা সিলেট স্ট্রাইকার্স।
টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র ১৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। শেষ পর্যন্ত ৮ নম্বরে তানজিম হাসান সাকিব এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে দলটি।
দলের পক্ষে তানজিম হাসান সর্বোচ্চ ৪১ রান করে ৩৬ বলে। এছাড়া মাশরাফি ২১ বলে ২১ রানের কার্যকরী এক ইনিংস খেলে তানজিমকে সঙ্গ দেন। এছাড়া আর কোন ব্যাটার দুই অঙ্কের রানের কোটা পার হতে পারেনি। অভিজ্ঞ মুশফিকুর রহিম, ইনজুরি ফেরত তৌহিদ হৃদয় এবং জাকির হাসান ডাকের শিকার হন।
