ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াহাব রিয়াজ

স্টাফ রিপোর্টার »

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। দেশটির সবচেয়ে প্রদেশের সরকারের (তত্বাবধায়ক) মন্ত্রীসভায় থাকার বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন ওয়াহাব নিজেই।

এই মুহুর্তে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন ওয়াহাব। এখন পর্যন্ত ১২ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

এই খবরে বেশ উচ্ছ্বসিত ওয়াহাব রিয়াজ পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভির মাধ্যমে পাঞ্জাব সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ঐসময় তিনি বলেন, ‘তত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ।’

৩৭ বছর বয়সী ওয়াহাব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণ করেন। ওয়াহাব পাকিস্তানের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতা দলের সদস্য।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »