আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২২ বাবর আজম

স্টাফ রিপোর্টার »

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ২০২২ সালের সেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বছরের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। চতুর্থ বারের মতো এই পুরস্কারে ভূষিত হয়েছেন বাবর।

এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবেও বাবর আজমের নাম ঘোষণা করা হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর।

২০২২ সালে বাবর ক্রিকেটের তিন ফরমেটেই দুর্দান্ত ফর্মে থাকা বাবর সেবছর একমাত্র ক্রিকেটার হিসেবে দুই হাজারের অধিক রান করেন। গতবছর ৪৪ টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৯৮ রান করেন ৫৪.১২ গড়ে। যেখানে ৮টি শতকের পাশাপাশি অর্ধশতক করেছেন ১৭টি। 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »