স্টাফ রিপোর্টার »
আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ১ নম্বর জায়গা নিজের করে নিলেন মাত্র ২১ ওয়ানডে খেলা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। আজ (বুধবার) সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ৭২৯ র্যাটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন সিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ে সিরাজ পেছনে ফেলেছেন ৭২৭ পয়েন্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউডকে।
২০১৯ সালে অভিষিক্ত মোহাম্মদ সিরাজ সেবছর মাত্র ১টি খেলার সুযোগ পেয়েছিলেন যেখানে বোলিংয়ে ছিলেন ব্যার্থ। তিন বছর পর ২০২২ সালে ওয়ানডে দলে ফের সুযোগ পাওয়া সিরাজ আর পেছনে থাকাননি। দুর্দান্ত বোলিং করে মাথায় পড়েছেন ওয়ানডে ক্রিকেটের ১নম্বর বোলারের মুকুট।
বাংলাদেশের সাকিব আল হাসান ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে শীর্ষ ৭ম অবস্থানে রয়েছেন। এছাড়া গতবছর বল হাতে ধারাবাহিক স্পিনার মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৯য়ে।
