স্টাফ রিপোর্টার »
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- ২০২৩ এর সিলেট পর্ব। এই বিপিএলকে সামনে রেখে ৪ ক্যাটাগরিতে টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ২০০ টাকায় ঘাসের চাদরে ঢাকা গ্রীন গ্যালারিতে শুয়ে-বসে উপভোগ করা যাবে বিপিএলের উত্তেজনা। এছাড়াও পশ্চিম গ্যালারির টিকিটের মূল্যও একই।
স্টেডিয়ামের পুর্ব গ্যালারির টিকিটের জন্য নির্ধারিত দাম হল ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারির টিকিটের জন্য দর্শকদের গুনতে হবে ৫০০ টাকা।
সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট এই আসর উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারের আসরে সিলেটের দল সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দল হওয়ার নিজেদের মাঠে সিলেটের খেলা দেখতে দর্শকরা বেশ সারা পাবার আশা বিসিবির।
