ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল ভারতের

স্টাফ রিপোর্টার »

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র‍্যাংকিংয়ে ১১৪ র‍্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল ভারত।

গতকাল ভারতের ইন্দোরে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই ম্যাচের আগে সমান ১১৩ র‍্যাটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা তিন দল ইংল্যান্ড, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে শীর্ষস্থানে উঠা নিয়ে লড়াই চলছিল।

র‍্যাংকিংয়ে দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড ১১৩ র‍্যাটিং পয়েন্ট নিয়ে। ১১২ র‍্যাটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে দুই পয়েন্ট খুইয়ে র‍্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে নেমেছে নিউজিল্যান্ড।

এছাড়া র‍্যাংকিংয়ে ৫ম ও ৬ষষ্ঠ স্থানে অবস্থান করছে যথাক্রমে পাকিস্তান ও দক্ষিন আফ্রিকা। এবং ৯৫ র‍্যাটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ম। বাংলাদেশের পিছনে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৮।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »