আফিফ বিহীন চট্টগ্রামকে সহজেই হারালো রংপুর রাইডার্সে

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিরতি ঢাকা পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে এল রংপুর রাইডার্স।

আগে ব্যাট করে পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিকের মনমাতানো ৭৫ রানের ইনিংসে ভর করে ১৭৯ রানের সংগ্রহ দাড় করায় রংপুর। মালিকের ৪৫ বলের এই ইনিংসে ৫টি চারের মারের পাশাপাশি ছয়ের মারও ছিল ৫টি।

এছাড়া শেষদিকে রংপুরের আফগানি রিক্রুট আজমতুল্লাহ উমরজাই ৪ টি বিশাল ছক্কার সাহায্যে ২৪ বলে ৪২ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট শিকারের মাধ্যমে বোলিংয়ে দুর্দান্ত শুরু করলেও বাকি বোলারদের ব্যার্থতায় রংপুরের বিশাল সংগ্রহ থামানো যায়নি।

১৮০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাহাতি স্পিনার রাকিবুল হাসানের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। রাকিবুল ২ ওভারে ২ উইকেট নিলেও খাদের কিনারা দলকে টেনে তুলছিলেন অধিনায়ক শুভাগত হোম। তবে বাকি ব্যাটারদের ব্যার্থতায় ১৬.৩ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দলের পক্ষে অধিনায়ক শুভাগত হোম সর্বোচ্চ ৫২ রান করেন ৩১ বলে ৪ টি চার এবং ৪টি বিশাল ছয়ের সাহায্যে। রংপুরের রাইডার্সের পেসার হারিস রউফ ৩টি এবং স্পিনার রাকিবুল হাসান ২টি উইকেট শিকার করেন। ম্যান অব দ্য ম্যাচ হন শোয়েব মালিক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »