প্রতারণার শিকার উমেশ, টুকেছেন মামলা

স্টাফ রিপোর্টার »

বন্ধুকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত ম্যানেজারের দায়িত্ব দিয়ে প্রতারণার শিকার হয়েছেন ভারতীয় পেসার উমেশ যাদব। উমেশের দীর্ঘদিনের পরিচিত বন্ধু দায়িত্ব পেয়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এই ব্যাপারে থানায় মামলা করেছেন উমেশ।

দীর্ঘদিনের পরিচিত বন্ধু শৈলেশ ঠাকুরের বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে উমেশ তার সকল অর্থনৈতিক দায়-দায়িত্ব বন্ধুর কাধে ছেড়ে দিয়ে খেলায় মন দিয়েছিলেন। উমেশ শৈলেশকে দিয়েছিলেন জমি কেনার দায়িত্ব। উমেশের সরলতার সুযোগ নিয়ে ৪৪ লাখ রুপির জমি উমেশের নামে দলিল-দস্তাবেজ না করে শৈলেশ তার নিজের নামে করে নিয়েছেন।

বিষয়টি বুঝতে পেরে উমেশ বন্ধুর নিকট টাকা ফেরত চাইলে শৈলেশ তা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এতে বাধ্য হয়ে প্রতারক বন্ধুর নামে মামলা টুকেছেন উমেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »