স্টাফ রিপোর্টার »
তাকে বলা হয় বাংলাদেশের প্রথম বিশ্বনন্দিত ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটে একসময়ের সবচেয়ে ভরসার নাম মোহাম্মদ আশরাফুল সময়ের পরিক্রমায়, নিজের ভুলে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। সেই আশরাফুল এখন আর জাতীয় দলে ফেরার আশা করেন না। এখন তার ধ্যান-ধারণা শুধু জুনিয়র ক্রিকেটারদের নিয়ে।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সুপারস্টার আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে ২০১৩ সালের মে থেকে জাতীয় দলের বাইরে। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের জন্য আর বিবেচিত হন নি আশরাফুল।
বর্তমানে জাতীয় দলে ফেরার আশা আর করছেন না আশরাফুল। সংবাদ মাধ্যমে এমনটিই জানিয়ে আশরাফুল বলেন, ‘না, এখন আর আশা করিনা ( জাতীয় দলে ফেরার)। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলছি। কিন্তু যারা তরুণ, তারা তো ঘরে বসে আছে। ঐটা নিয়েই চিন্তিত আমি। আর হয়ত এক-দুই মৌসুম খেলব। তারপর হয়ত বিদায় বলব।
ম্যাচ পাতানোর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালে বিপিএলে ফিরলেও গত দুই আসরে কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে বেড়ায়নি।
