নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাশরাফি বিন মুর্তজা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে দারুণ পারফরম্যান্স করছেন সাবেক এ অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনও দেশের হয়ে মাঠে নামার সুযোগ রয়েছে মাশরাফির। এবারের বিপিএলে তার এমন পারফরম্যান্সের পর আবারও মাশরাফিকে জাতীয় দলে সুযোগ দেয়া উচিত বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল।
সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন মাশরাফি। ঘরের মাঠের সেই ওয়ানডে সিরিজে দলের অধিনায়কও ছিলেন তিনি। তবে এরপর নেতৃত্ব থেকে সরে গেলে বাদ দল থেকেও পড়েন। তবে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা না গেলেও দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলেছেন মাশরাফি।
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি। যেখানে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। যেখানে বিপিএরে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৫ গড়ে ৯ উইকেট শিকার করেছেন মাশরাফি। যেখানে ওভারপ্রতি ৬.৭৫ রান করে খরচ করেছেন এই পেসার।
আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন দুই নম্বরে রয়েছেন তিনি। এতে এমন পারফরম্যান্সের পর আবারও আলোচনায় মাশরাফি।
আবারও মাশরাফিকে জাতীয় দলে সুযোগ দেয়া উচিত বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘পারফরম্যান্সে তো অবশ্যই জাতীয় দলে আসা উচিত মাশরাফির। আপনি যদি সবমিলিয়ে দেখেন, তরুণ পেসার যারা আছে তাদের থেকে ইকোনোমি, উইকেট সবকিছুতেই কিন্তু (মাশরাফি) ভালো। কিন্তু এখন সে খেলবে কিনা এটা গুরুত্বপূর্ণ।’
এস.আর/নিউজক্রিকেট২৪
