নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ঠিক যেন ব্যাটে-বল মিলছিল না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট।
১২২ বছর আগে অলিম্পিকের ইতিহাসে প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল। তবে এরপরে আর ক্রিকেটের আসর বসেনি। নতুন করে আবার ক্রিকেট মাঠে ফেরাতে গতবছর আগাস্ট থেকেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালের অলিম্পিকে দেখা যেতে পারে ক্রিকেট।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এবার ভীষণ ভাবে আশাবাদী অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের ব্য়াপারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অক্টোবরে। এমনটাই বলা হয়েছে এক স্পোর্টস ওয়েবসাইটের।
আইওসি ২০২৮ সালের অলিম্পিকে আরও আটটি খেলা অন্তর্ভুক্ত করতে চায়। যে খেলাগুলোতে যুব সমাজের আগ্রহ রয়েছে। বেসবল/ সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস, ব্রেক ডান্সিং, কারাটে, কিকবক্সিং, স্কোয়াশ, মটোরস্পোর্টের সঙ্গেই নাকি রয়েছে ক্রিকেটও।
আগামী অক্টোবরে আইওসি-র সেশন রয়েছে মুম্বইয়ে। যেখানেআইসিসি-র অলিম্পিক ওয়ার্কিং কমিটিতে বিসিসিআই সচিব জয় শাহ রয়েছেন। এছাড়া এই কমিটিতেও রয়েছেন আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে। ছয় দলের টি-২০ ক্রিকেটের আসর রাখতে চাইছে আইসিসি। জয় কমিটিতে এসে অলিম্পিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে উদ্যেগী হবেন বলে ধারণা করা হচ্ছে।
এস.আর/নিউজক্রিকেট২৪
