নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানি উদীয়মান তারকা পেসার নাসিম শাহ। যেখানে শুরু থেকেই এবার আসরে খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তার। তবে শনিবার দুপুরে পাকিস্তান থেকে বিমানে ওঠার পর দু’টি ছবি শেয়ার করে টুইটারে নাসিম শাহ লিখেছেন ‘আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।’
জানা গেছে, খুলনা টাইগার্সের সাথে প্রথমে করা সেই চুক্তি বাতিল করেছেন নাসিম শাহ। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে নতুন করে চুক্তি করেছেন তিনি। যার ফলে কুমিল্লার হয়ে মাঠ মাতাবেন পাক উদীয়মান এ তারকা পেসার। এছাড়া নাসিমের স্বদেশি হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলী ও আবরার আহমেদ।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও পূর্ণ হয়নি নাসিমের। বর্তমান সময়ে পাকিস্তানের হয়ে দারুণ ছন্দে রয়েছেন নাসিম শাহ। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট শিকারের কীর্তি গড়েছেন এ পেসার। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন। ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যেখানেও শিকার করছেন ১৪টি উইকেট।
২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। ধরাণা করা যাচ্ছে সেইদিনই বিপিএলে অভিষেক হবে নাসিম শাহ’র।
এস.আর/নিউজক্রিকেট২৪
