অনুর্ধ-১৯ বিশ্বকাপে ছন্দে থাকা নারীদের ১ম হার

স্টাফ রিপোর্টার »

চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের জুনিয়র নারীরা সুপার রাউন্ডের ১ম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ৫ উইকেটে হেরে বিশ্বকাপে প্রথম হারের স্বাদ গ্রহণ করল।

প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে ১ম রাউন্ডে অপ্রতিরোধ্য বাংলার জুনিয়র বাঘিনীরা আজ আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারের মুখ দেখল ব্যাটারদের ব্যার্থতায়।  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে সমর্থ হয় বাংলার মেয়েরা।

দলের পক্ষে সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৪ রান করেন ২৮ বলে। এছাড়া বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আফিয়া প্রত্যাশা আজ তেমন সুবিধা করতে পারেনি। ৩৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

১০৬ রানের পুজি নিয়ে দুর্দান্ত শুরু করে বোলাররা। লেগ স্পিনার রাবেয়ার খানের ঘুর্ণির জাদুতে মাত্র ৩৩ রানেই দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নেয় বাংলার মেয়েরা। রাবেয়া একাই ৩ টি উইকেটে শিকার করেন।

এরপর ৫ম উইকেটে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ৭০ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাঘিনীদের। শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে যায় তারা ম্যাচের ৭ বল বাকি থাকতেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »