নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় ভারতের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে প্রথম ওয়ানডে ১২ রানে জিতেছিলো স্বাগতিকরা।

আজ শনিবার রায়পুরে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলিং তোপে ৩৪.৩ ওভারে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে মাত্র ২০.১ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। এতে সিরিজ জয় নিশ্চিতের সাথে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো রোহিত শর্মার দল।

৫০ ওভারে মাত্র ১০৯ রানের জবাবে ব্যাট করতে নামে ভারতীয় দল। রোহিত শর্মা আর শুভমান গিলের ওপেনিং জুটিতেই ম্যাচ অনেকটা এগিয়ে যায় ভারতের। ৫০ বলে ৭ চার আর ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে আউট হন রোহিত। বিরাট কোহলি ফেরেন ৯ বলে ১১ করে। ৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন গিল।

টস জিতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলিং তোপে তেমন সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। যেখানে ১১তম ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে চরম বিপর্যয়ে পড়ে কিউইরা। দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন গ্লেন ফিলিপস-মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। ফিলিপস ৩৬, স্যান্টনার ২৭ ও ব্রেসওয়েল ২২ রান করেন।

ভারতের হয়ে বল হাতে মোহাম্মদ সামি ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন হার্ডিক পান্ডিয়া-ওয়াশিংটন সুন্দর।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »