বিসিবির কেন্দ্রীয় চুক্তি ২০২৩ ঘোষিত, নতুন মুখ জাকির

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সালের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখা ২১ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নতুন মুখ বিগত ভারত সিরিজে দুর্দান্ত খেলা জাকির হাসান। তিনি রয়েছেন শুধুমাত্র টেস্ট ফরমেটের তালিকায়।

ক্রিকেটের তিন সংস্করণ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি অর্থাৎ তিনটি ফরমেটের চুক্তিতে রয়েছেন মাত্র ৪ জন ক্রিকেটার। তারা হলেন, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস।

টেস্ট এবং ওডিয়াই উভয় ফরমেটের তালিকায় রয়েছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। টেস্ট এবং টি-টোয়েন্টিতে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান।

এছাড়া শুধুমাত্র টেস্ট ফরমেটের জন্য চুক্তির আওতায় রয়েছেন ৫ জন। তারা হলেন মমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং জাকির হাসান।

মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন একমাত্র ক্রিকেটার হিসেবে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন।  এছাড়া ওয়ানডে এবং টি-টোয়েন্টির তালিকায় স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব  এবং শরিফুল ইসলাম।

শুধুমাত্র টি-টোয়েন্টির জন্য কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ৪ জন ক্রিকেটার।  তারা হলেন নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং হাসান মাহমুদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »