আইএল টি-টোয়েন্টিতে এবার দর্শকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি২০)। আসরটি মাঠে গড়ানোর পর থেকেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। এবার টুর্নামেন্ট খেলতে আসা দর্শকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তেমনই একটি বাউন্ডারি সাইড ফ্যান পড।

আইএলটি২০ টুর্নামেন্ট খেলা দেখতে আসা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে ছয়জনকে বেছে নেওয়া হবে। এদেরকে আবার তিনজন করে দুটি গ্রুপ ভাগ করা হবে। এর মধ্যে হোম টিমের তিনজন, আর অ্যাওয়ে টিমের তিনজনের একটি করে গ্রুপ হবে।

হোম টিমের ভক্তের গ্রুপকে তাদের দলের ডাগআউটের কাছে নেয়া হবে। আর দ্বিতীয় গ্রুপ অ্যাওয়ে দলের ডাগআউটের কাছে নেয়া হবে। ভাগ্যবান ভক্তরা নির্দিষ্ট ম্যাচের পাঁচ থেকে ছয় ওভার খেলা দেখতে পারবেন নরম তিন সিটের সোফায় বসে।

এমন মুহূর্তের ছবিগুলো আইএল টি-টোয়েন্টির বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হবে। এছাড়া সরাসরি সম্প্রচার করা চ্যানেলেও দেখানো হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »