নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১২ বা ১৩ মার্চ ঢাকায় আসবে আয়ারল্যান্ড। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মহিলা উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে, যা সিলেটে খেলা হবে। এটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হতে পারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্ট ম্যাট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সূচি
১৮ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট
২৬ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
২৮ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৩০ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৪-৮ এপ্রিল, একমাত্র টেস্ট, মিরপুর
এস.আর/নিউজক্রিকেট২৪
