বরিশালের কাছে হেরে পয়েন্ট টেবিলের তদানীতে ঢাকা ডমিনেটর্স

স্টাফ রিপোর্টার »

ঢাকা ডমিনেটর্সকে ১৩ রানে হারিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে মাশরাফির বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আজ (শুক্রবার) দিনের ২য় ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানি ইফতিখার আহমেদের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে। ইফতিখার মাত্র ৩৪ বলে ৫টি চার এবং ২টি বিশাল ছক্কার বিনিময়ে ৫৬ রান করেন। এছাড়া আজো অধিনায়ক সাকিব ছিলেন মাত্র ১৭ বলে ৩০ রানের ছোটখাটো এক টর্নেডো ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫.১ ওভারে ৪৬ রান করে দারুন শুরু করা ঢাকা মাত্র ১৩ রানের বিনিময়ে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেললে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। তবে বিগত ম্যাচগুলোর মত আজো অধিনায়ক নাসির দুর্দান্ত লড়াই চালিয়ে শেষ রক্ষা করতে পারেন নি দলকে। নাসির দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৫৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস মাত্র ৪ উইকেট হারিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »