পিএসএলের অষ্টম আসরের সূচি প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের আসন্ন আসরটি আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে। যা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। উদ্বোধনী দিনে ডিফেন্ডি চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান মাঠে নামবে।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

পিএসএলের অষ্টম আসরে ম্যাচ হবে মোট ৩৪টি। যেখানে খেলা হবে মোট ৪টি ভেন্যুতে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ম্যাচগুলো মুলতান এবং করাচিতে অনুষ্ঠিত হবে।

এরপরে দ্বিতীয় ধাপের ম্যাচগুলো হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত। যা লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ম্যাচগুলো হবে। এর মধ্যে রয়েছে কোয়ালিফায়ার, দুটি এলিমিনেটর। এরপর আগামী ১৯ মার্চ লাহোরে আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

পিএসএল নিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, বিশ্বের সেরা সব ক্রিকেটারদের নিয়ে পিএসএলের অষ্টম আসর চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পিএসএল আমাদের জন্য খুবই বড় এক আসর। আমরা পিএসএলকে আগের চেয়ে ভালো, বড় এবং শক্তিশালী করে তুলতে মুখিয়ে আছি।

তিনি বলেছেন, ছয় দলই তুমুল লড়াই করতে চাইবে। ইস্তাম্বুল ইউনাইটেড একমাত্র দল হিসেবে তিনটি শিরোপা জয়ের জন্য লড়বে। লাহোর টানা দুটি শিরোপা জিততে চাইবে। অন্য দলগুলোও চেষ্টা করবে শিরোপা জয়ের। যা আসরকে আকর্ষণীয় করে তুলবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »