৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চতুর্থ ওভারে চার মেরে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন বাঁহাতি এই ব্যাটার।

আজ শুক্রবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স। এবারের আসরে খুলনার হয়ে খেলছেন তামিম। ম্যাচের আগে ২৪২ টি-টোয়েন্টির ২৪১ ইনিংসে ব্যাট করে তার ৬৯৯৫ রান ছিল। চট্টগ্রামের বিপক্ষে ৫ রান করতেই ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল

যা টি-টোয়েন্টির সব ধরনের ক্রিকেট মিলিয়ে করা বাঁহাতি এই ব্যাটারের। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০তম ব‌্যাটার হিসেবে ৭ হাজার রান করেছেন তামিম। এই মাইলফলকে দ্রুততম হিসেবে নবম স্থানে রয়েছেন।

তামিম টি-টোয়েন্টিতে আইপিএল, সিপিএল, পিএসএলসহ অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন। এছাড়া এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়েও খেলেছেন বাঁহাতি এই ব্যাটার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »