চট্টগ্রামকে হারিয়ে টানা ২য় জয় তুলে নিল ইয়াসির আলীর খুলনা

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শুরুটা ভালো না হলেও জয়ের ধারায় ফিরেছে ইয়াসির-তামিমদের খুলনা টাইগার্স। প্রথম তিন ম্যাচ টানা হারলেও অধিনায়ক ইয়াসির আলীর দুর্দান্ত ফিনিশিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা ২য় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স।

টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে উসমান খান সর্বোচ্চ ৪৫ রান করেন ৩১ বলে। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা আফিফ হোসেন ইনিংস বড় করতে না পারলেও খেলেছেন ৩১ বলে ১টি চার ১টি ছয়ের বিনিময়ে ৩৫ রানের ইনিংস।

গত ম্যাচের মত আজকেও খুলনার বোলাররা ছিল বেশ নিয়ন্ত্রিত। পেসার ওয়াহাব রিয়াজ আজও শিকার করেছেন ৪টি মুল্যবান উইকেট ৩৬ রানের বিনিময়ে। এছাড়া সাইফুদ্দিন নিয়েছেন ২টি উইকেট।

১৫৮ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উদ্ভোধনী ব্যাটার মুনিম শাহরিয়ার ডাকের শিকার হলেও অভিজ্ঞ তামিম তরুণ তুর্কি মাহমুদুল হাসান জয়কে নিয়ে চাপ সামলে ১০৪ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের ভীত গড়ে দেন। তামিম ৪৪ রানে ফিরে গেলেও জয় খেলেন ৪৪ বলে ৫টি চার এবং একটি ছয়ের বিনিময়ে ৫৯ রানের অসাধারণ ইনিংস।

এই দুজনের পতনের পর অধিনায়ক ইয়াসির আলী মাত্র ১৭ বলে ৩৬ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ইয়াসিরের ইনিংসে চারের মার ছিল ২টি এবং ৪টি বিশাল ছয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »