আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি নারী ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরুষদের আসর বিশ্বের ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর মাঝে বেশ জনপ্রিয়। নারীদের আইপিএলকেও সমভাবে জনপ্রিয় করতে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নারীদের আইপিএলের নিলামে এবার বাংলাদেশের ৮ জন ক্রিকেটার থাকছেন।

বিসিবি থেকে ক্রিকেটারদের নামের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছে। নিলামের জন্য নাম পাঠানো ৮ ক্রিকেটার হলেন, সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতুমনি ও স্বর্ণা আকতার।

২০১৮ সাল থেকে ভারতে শুরু হওয়া ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’কে চলতি বছরে প্রথমবারের মতো নারীদের আইপিএল এ রূপান্তর করা হচ্ছে। যেখানে নারীদের এ আসনে অংশ নিবে পাঁচ দল।

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নারী ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে। আসরটি মাঠে গড়াতে পারে ৫ মার্চ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »