আমিরাতের ক্রিকেটারদের উন্নতির জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতের আয়োজিত প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি২০) অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে দুবাইয়ে মাসব্যাপী ডেজার্ট ভাইপার্স ইনডোর কাপ আয়োজন করা হচ্ছে। স্থানীয় খেলোয়াড়দের সম্পৃক্ততা বাড়ানো ও তাদের দক্ষতা দেখানো জন্য এটি করা হচ্ছে।

আইসিসি অ্যাকাডেমি ইনডোর ফ্যাসিলিটিতে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি চলবে ২৪টি কর্পোরেট দলের ডেজার্ট ভাইপার্স এই টুর্নামেন্টে। আইএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়া ছয় দলের একটি এই টুর্নামেন্টের স্পন্সর। তারা জানায়, এটি হতে যাচ্ছে বার্ষিক ইভেন্ট, এমনকি ম্যাচ অফিসিয়ালদের ইউনিফর্মও বহন করবে ডেজার্ট ভাইপার্সের লোগো।

স্থানীয় আমিরাতি তারকা রোহান মুস্তফা ও ডেজার্ট ভাইপার্সের বোলিং কোচ আজহার মাহমুদ ফ্যাসিলিটিজ ঘুরে দেখে এমন পদক্ষেপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রোহান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের অনেক স্থানীয় প্রতিভা আছে। কিন্তু তাদের দক্ষতা শীর্ষ পর্যায়ে ধরে রাখতে সবসময় আরও বেশি প্রতিযোগিতা দরকার হয়। ডেজার্ট ভাইপার্স ইনডোর কাপ সঠিক পথে আছে এবং আমার ভালোবাসার খেলার প্রচারণায় এটি বড় ধরনের সহায়তা করবে।’

কোচ মাহমুদ বলেছেন, ‘আমি অনেকবার দুবাই ভ্রমণ করেছি এবং আমি এখানকার প্রতিভা নিয়ে অবগত। আমিরাতে ক্রিকেটের উন্নয়নে ডেজার্ট ভাইপার্স প্রতিশ্রুতবদ্ধ। তারা নতুন প্রতিভার বিকাশ করছে। একটি দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্রতি মৌসুমে চারজন আমিরাতি খেলোয়াড়কে বের করে আনতে দায়বদ্ধ। এই টুর্নামেন্ট ক্রিকেটীয় প্রতিভা বের করে আনতে সাহায্য করবে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »