নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ সালের ডিসেম্বরের শেষে শন টেইটের সাথে চুক্তি শেষ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এরপরে পেস বোলিং কোচে নতুন করে কাউকে যুক্ত করেনি পিসিবি। এতে এখনো পদটা খালিই রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে এরমধ্যে পাকিস্তানের সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিসের নাম থাকলেও আগ্রহী নয় তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এমনটি জানিয়েছেন ওয়াকার ইউনিস।
তিনি টুইটারে লিখেছেন, ‘পাকিস্তান দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই আমাকে প্রস্তাব দেয়া হয়নি এবং আমার কোনো আগ্রহ নেই এই দায়িত্ব নেয়ার।’
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে পাকিস্তানের ঘোষণার দিন সকালেই পিসিবিকে পদত্যাগ পত্র জমা দেয় প্রধান কোচ মিসবাহ উল হক ও ওয়াকার।
২০১০ থেকে ২০১১ ও ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দুই মেয়াদে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছিলেন ওয়াকার। এরপর ২০১৯ সালে দলের পেস বোলিং কোচে যুক্ত হয় তিনি।
এস.আর/নিউজক্রিকেট২৪
