সবার কাছে দোয়া চাইলেন ক্রিকেটার পাইলট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট কয়েকদিন আগে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের হাড় ভেঙেছেন। সেই হাড়ের অপারেশন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ  ক্রিকেটার।

ফেসবুকে খালেদ মাসুদ পাইলট লিখেছেন, আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। রাজশাহীতে চলছে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, গত ১৩/১/২৩ রোজ শুক্রবার তারিখে আমি রাজশাহী সিক্সার্সের হয়ে বগুড়ার একটা টিমের বিরুদ্ধে খেলছিলাম।

লাস্ট বলে প্রয়োজন ছিল চার রান, এই মুহূর্তে প্রায় ৪ হয়ে যাওয়া একটি বল সেভ করি। এতে করে আমার টিম জয়লাভ করে কিন্তু আমার বাম হাতটি ভেঙে যায়।

তিনি আরও লিখেছেন, আজ ১৭/১/২০২৩ আমার হাতের অপারেশন, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যেন খুব তাড়াতাড়ি খেলা এবং মাঠের ব্যস্ততায় ফিরতে পারি।

গত শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘রাজশাহী সিক্সার্স’ দলের হয়ে খেলার সময় আহত হোন পাইলট।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »