নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলা হচ্ছে না আইয়ারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। তবে সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। পিঠের ইনজুরির কারণেই কিউইদের বিপক্ষে খেলা হচ্ছে না এ ক্রিকেটারের।

আইয়ারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

বিসিসিআই জানিয়েছে, পিঠের ইনজুরির কারণে খেলতে পারবেন না আইয়ার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নতুন মুখ ব্যাটার রজত পাতিদারকে।

আগামী ১৮ জানুয়ারি হায়দরাবাদের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ২১ ও ২৪ জানুয়ারি।

ভারতের ওয়ানডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভারত (উইকেটরক্ষক)। হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রজত পাতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আজমেদ, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »