শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের নারী দল। এবার শ্রীলঙ্কাকেও হারালো টাইগ্রেসরা। এতে এক ম্যাচ হাতে রেখেই নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের মেয়েরা।

সোমবার দক্ষিণ আফ্রিকায় বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা নারীরা। এতে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শ্রীলঙ্কার হয়ে দারুণ খেলেছেন ভিশমি গুনারত্নে। যেখানে ৬১ রানে অপরাজিত থাকার পরেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। এছাড়া ৫৫ রান করেন ডিউমি ভিহাঙ্গা।

বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ২ উইকেট শিকার করেন। এছাড়া ১ উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। যেখানে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। আফিয়া প্রত্যাশা ৪৩ বলে ৫৩ রান করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া ২৮ বল খেলে ৫০ রান করেছেন স্বর্ণা আক্তার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »