নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছান এ ক্রিকেটার। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চট্টগ্রামে রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন এ অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছে রংপুর। বিপিএলে তাদের পরের ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে, ১৭ জানুয়ারি। ওই ম্যাচের একাদশেই দেখা যেতে পারে নেওয়াজকে।
এবারের বিপিএলে শুরুটা বেশ ভালো করেছে রংপুর। যেখানে তিন ম্যাচ খেলে দুটোতে জিতেছে তারা। এতে ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। তবে প্রথম ২ ম্যাচ খেলেই দলের দুই অলরাউন্ডার সিকান্দার রাজা এবং বেনি হাওয়েল আইএলটি-টোয়েন্টি খেলতে চলে গেছেন। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা থাকলেও দলের সাথে যুক্ত হয়েছেন নওয়াজ।
পাকিস্তানের হয়ে দীর্ঘ সময় ধরে খেলেছেন মোহাম্মদ নওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ইনিংসে ব্যাট করেছন তিনি। যেখানে ১৭.৫৮ গড়ে রান করেছেন ৪২২ করছেন। বল হাতেও বেশ সফল নওয়াজ। বাঁহাতি অফ স্পিনে ৫২ ইনিংস বোলিং করে ৪৭টি উইকেট শিকার করছেন। ৭.৩৮ এর ইকোনমি রেটটাও বেশ ভালো।
এস.আর/নিউজক্রিকেট২৪
