ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল মাশরাফির সিলেট

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বাংলাদেশের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে আজ (সোমবার) ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে  হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করা ঢাকা ডমিনেটর্স সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১২৮ রান করতে সক্ষম হয়। ঢাকার পক্ষে অধিনায়ক নাসির হোসেন দলের সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রান করেন।

সিলেট স্ট্রাইকার্সের সকল বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করলেও ইমাদ ওয়াসিম ছিলেন সবচেয়ে অপ্রতিরোধ্য। ইমাদ তার নির্ধারিত ৪ ওভারে ২০ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের দুই উদ্ভোধনী ব্যাটার বেশ বিচক্ষণতার সহিত লক্ষ্যের দিকে এগুতে থাকে। উদ্ভোধনী জুটি থেকে আসে ৫২ রান। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং শ্রীলঙ্কান থিসারা পেরেরার দৃঢ়তায় ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় সিলেট। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »