বরিশালে বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এজাজ আল মাহমুদ সুজন »

বরিশাল বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ বরিশাল বিভাগীয় পর্যায়ে শুভ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনায় ও পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ উদ্বোধন হয়।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জনাব মনিরা পারভিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক, জনাব মোঃ জাহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, জনাব মোঃ সাইদুর রহমান পিপিএম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের বরিশাল ভোলা ও পটুয়াখালী জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টিম এবং জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক, জনাব মোঃ গোলাম মাওলা নকিব অংশগ্রহণ করছে করেন।

টুর্নামেন্টে পিরোজপুর ভেনুতে, বরিশাল ভোলা ও পটুয়াখালী অনূর্ধ্ব ১৬ জেলা ক্রিকেট দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নয় উইকেটের বিশাল ব্যবধানে ভোলাকে হারিয়ে শুভ সূচনা করে পটুয়াখালী।

আজ (১৬ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বরিশাল ও পটুয়াখালী। আগামী ২৩ তারিখ টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »