চট্টগ্রামে বিপিএলের টিকিট কিনবেন যেভাবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। এবার বন্দরনগরী চট্টগ্রামে বিপিএল মাঠে গড়াবে। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। যেখানে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।

চট্টগ্রাম পর্বকে সামনে রেখে বুধবার (১১ জানুয়ারি) টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন ২০০ টাকা।

আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচ দিনেও টিকিট থাকা সাপেক্ষে সংগ্রহ করা যাবে।

জেনে নিন বিপিএলের চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

চট্টগ্রাম পর্ব ‍সূচি

১৩ জানুয়ারি, ২০২৩: চট্টগ্রাম-বরিশাল, চট্টগ্রাম দুপুর ২.৩০ মিনিট

খুলনা-রংপুর, চট্টগ্রাম সন্ধ্যা ৭.১৫ মিনিটি

১৪ জানুয়ারি, ২০২৩: কুমিল্লা-বরিশাল, চট্টগ্রাম দুপুর ২টা

চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম সন্ধ্যা ৭টা ১৬

১৬ জানুয়ারি, ২০২৩: ঢাকা-সিলেট, চট্টগ্রাম দুপুর ২টা

চট্টগ্রাম-কুমিল্লা, চট্টগ্রাম সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি, ২০২৩: খুলনা-রংপুর, চট্টগ্রাম দুপুর ২টা

কুমিল্লা-সিলেট, চট্টগ্রাম সন্ধ্যা ৭টা

১৯ জানুয়ারি, ২০২৩: কুমিল্লা-ঢাকা, চট্টগ্রাম দুপুর ২টা

বরিশাল-রংপুর, চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
২০ জানুয়ারি, ২০২৩: চট্টগ্রাম-খুলনা, চট্টগ্রাম দুপুর ২-৩০ মিনিট

ঢাকা-বরিশাল, চট্টগ্রাম, সন্ধ্যা ৭.১৫ মিনিট

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »