ঢাকার প্রথম পর্ব শেষে ব্যাট-বলে শীর্ষে যারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। এরপর চট্টগ্রাম পর্ব আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে। ঢাকার পর্বের চার ম্যাচের সবগুলো জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের ঢাকার পর্বে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মোট ৮টি ম্যাচ। যেখানে চার ম্যাচের সবগুলোতে জয়ের দেখা পেয়েছে সিলেট। দুটি ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, ঢাকা ডমিনেটরস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে।

অন্যদিকে, দুটি ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি খুলনা টাইগার্স ও চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের বিপিএলের ঢাকা পর্বে হয়েছে দুটি সেঞ্চুরি। যেখানে দুটি সেঞ্চুরিই হাঁকিয়েছেন বিদেশি ক্রিকেটার। খুলনা টাইগার্সের পাকিস্তানি ক্রিকেটার আজম খান এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান সেঞ্চুরি করেছেন।

তবে সেঞ্চুরির দেখা না পেলেও সবোর্চ্চ রান সংগ্রাহক দেশি ক্রিকেটার। যেখানে ৪ ম্যাচ খেলে ৩ ফিফটিতে ১৯৫ রান করে শীর্ষে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। এছাড়া ৪ ম্যাচে ১ ফিফটিতে ১৬৭ রান করে তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল শান্ত।

অন্যদিকে, বল হাতেও ঢাকার পর্বে দুর্দান্ত সময় কাটিয়েছেন দেশি ক্রিকেটাররা। যেখানে ২ ম্যাচে ৭ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন। এছাড়া ৪ ম্যাচে সমান ৭টি উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি মর্তুজা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »