নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ৩ রানে হারিয়ে জয় পেয়েছে দিশা বিশ্বাসের দল। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারায় স্বাগতিক সাউথ আফ্রিকাকে।
বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার স্টিথিয়ানস কলেজ মাঠে আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক দিশা। ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তোলে টাইগ্রেসরা।
বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন দলের সহ-অধিনায়ক স্বর্ণা। দুটি চার ও সাত ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। এছাড়া ওপেনার আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা একটি করে ছক্কা ও চারে ১৯ বলে ১২ রান করেছেন। দলের আর বাকীরা তেমন রান করতে পারেনি।
১২২ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারতের মেয়েরা। তৃষা গঙ্গাদি ৩৬ বলে ৪৪ রান করেন এবং ৫০ বলে ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শেফালি।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৫ রান খরচ করে একমাত্র উইকেট শিকার দিপা খাতুনের। এছাড়া লেগ স্পিনার রাবেয়া খাতুন ৪ ওভারে ১৪ রান এবং পেসার মারুফা ৪ ওভারে ২৪ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেনি।
এস.আর/নিউজক্রিকেট২৪
