মাশরাফিকে বিসিবিতে দেখতে চান বাবা গোলাম মুর্তজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায় না মাশরাফি বিন মুর্তজাকে। তবে দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলে চলছেন সাবেক এ অধিনায়ক। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। দেশের ক্রিকেট ভক্তরা ডানহাতি এই পেসারকে বোর্ড বা জাতীয় দলের কোনো দায়িত্বে দেখতে চান। একই প্রত্যাশা মাশরাফির বাবা গোলাম মুর্তজারও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে কাজ করলে ভালো করবেন এই ক্রিকেটার বলে আশাবাদী মাশরাফির বাবা গোলাম মুর্তজা।

তিনি বলেন, ‘সম্ভাবনা তো আছেই। আমরা তো চাই সে যেটা ভালো জানে ভালো পারে… বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে। আমি এটা জোড়ালোভাবে বিশ্বাস করি। ক্রিকেট নিয়ে কাজ করলে সে অনেক ভালো করবে সেটা তো আমরা ভালো বুঝেন।’

গোলাম মুর্তজার বলেন, ‘এটা অন্য সিদ্ধান্ত। আমি এখান থেকে বলতে পারবো না। তবে আমি এতোটুকু বলি, যেহেতু সে ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলেছে ক্রিকেটের অনেক কিছু সে জানে ক্রিকেটে সে যদি আসে আমার শতভাগ বিশ্বাস সে অনেক ভালো করতে পারবে।’

এবারের বিপিএলের প্রতিটা ম্যাচেই জয়ের দেখা পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল বিপিএলের অষ্টম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৬২ রানে হারিয়েছে সিলেট। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচেই জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »