ছন্দে থাকা তৌহিদ হৃদয় ইনজুরিতে, বিপিএল অনিশ্চিত

স্টাফ রিপোর্টার »

এবারের বিপিএলের সবচেয়ে ধারাবাহিক এবং এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় ইনজুরিতে পড়েছেন। হাতে ৮ টি সেলাই নিয়ে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে তৌহিদ।

গতকাল (মঙ্গলবার) ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনিংসের ১২ তম ওভারে ঢাকার ব্যাটার নাসির হোসেনের ব্যাট থেকে বের আসা একটি ধরতে যেয়ে আংগুলে আঘাত পান তৌহিদ। চির ধরা আংগুলে ৮ টি সেলাই করা হয়।

এই ইনজুরিতে কমপক্ষে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন তৌহিদ। মিস করবেন বিপিলের ঢাকা ও চট্টগ্রাম পর্ব।

তবে সবচেয়ে বড় ক্ষতিটা হলো সিলেটেরই। প্রতিটি ম্যাচেই অর্ধশতক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তৌহিদ।  তাছাড়া ইনজুরি আক্রান্ত হওয়ার ম্যাচেও খেলেছেন ৮৪ রানের মাঠমাতানো ইনিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »