প্রথম জয়ের দেখা সাকিবের বরিশালের

স্টাফ রিপোর্টার »

রংপুর রাইডার্সকে হারিয়ে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে বড় স্কোর করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরেছিলো বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৪ উইকেটে হারিয়ে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিলো বরিশাল। নির্ধারিত ওভার শেষে ১৫৮ রানের সংগ্রহ করে রংপুর। ১৫৯ রানের লক্ষ্য ৪ বল হাতে থাকতে ছুঁয়ে ফেলে সাকিবের বরিশালব্যাটে বলে আলো ছড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বরিশালের হয়ে ব্যাট হাাতে দারুণ ছিলেন মেহেদী হাসান মিরাজ ও ইব্রাহিম জাদরান। ৪১ বলে ৫২ রান করেছেন ইব্রাহিম। যেখানে ৫ চার ও ২ ছক্কায় ইনিংস খেলেছেন তিনি। মিরাজ ২৯ বলে ৪৩ রান করেন ৫ চারে। এ দুইজন তৃতীয় উইকেটে ৫৮ বলে ৮৪ রান যোগ করেন।

এছাড়া ইফতিখার আহমেদ ১৮ বলে ২৫ ও করিম জানাত ১৪ বলে ২১ রানের অপরাজিত ছিলেন।

রংপুর রাইডার্সের হয়ে বল হাতে সিকান্দার রাজা সর্বাধিক ২ উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর। যেখানে দলের হয়ে ঝড় তুলেছিলেন রনি তালুকদার। এরপরে শোয়েব মালিক অপরাজিত ফিফটিতে দলকে এগিয়ে দেয়। ৩৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি । যেখানে ৫টি চারের সাথে ২ ছক্কা হাঁকিয়েছেন শোয়েব। ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৪০ রানের দারুণ এক ইনিংস রনি তালুকদার।

বরিশালের পক্ষে বল হতে চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেছেন। সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত ১ টি করে উইকেট শিকার করেছেন

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »