স্টাফ রিপোর্টার »
চলছে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের খেলার মাঠের উত্তেজনার পাশাপাশি চলছে মাঠের বাইরের খেলাও বেশ জমজমাট। বেশ কয়েকটি দল তাদের নেতৃত্বের অগ্রনায়কদের নির্বাচনে করছেন নানা পরিক্ষা-নিরীক্ষা।
এরই ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় ম্যাচের আগমূহুর্তে এসে অংশগ্রহণকারী দল ফরচুন বরিশাল অফিশিয়ালি তাদের অধিনায়ক ঘোষণা করেছে দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে বরিশাল কর্তৃপক্ষ তাদের নেতৃত্বের ভার দিয়েছিল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এই ম্যাচে দলটি সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে যায়।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে যে, আসরের পরবর্তী ম্যাচগুলোতে সাকিবই থাকছেন তাদের অধিনায়ক।
