বড় লক্ষ্য তাড়া করে জিতল চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম জয় তুলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উসমান খানের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ৯ উইকেটের বিশাল হারিয়েছে চট্টগ্রাম। ১০ চার ও পাঁচ ছয়ে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানী ব্যাটার উসমান।

আজ শনিবার মিরপুর শেরে বাংলায় টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে পাকিস্তানি মিডল অর্ডার আজম খানের অসাধারণ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৮ রানের বিশাল সংগ্রহ করে খুলনা। যেখানে ৫৮ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন আজম। এছাড়া তামিম ইকবালের ৪০ রান ছাড়া খুলনার আর কোনো ব্যাটার তেমন ভালো রান করতে পারেননি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ খেলে চট্টগ্রামের দুই ওপেনার উসমান খান ও ম্যাক্স ও’দাউদ। যা দুজনে মিলে ১৪১ রানের জুটি গড়েন। ৫০ বলে ৫৮ রান করেন ম্যাক্স। উসমান ৫৮ বলে ১০ বাউন্ডারি এবং ৫ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন। ১০ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »