আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রিটোরিয়াস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটকে  বিদায় জানালেন সাউথ আফ্রিকা ডোয়াইন প্রিটোরিয়াস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে এ পেস বোলিং অলরাউন্ডারকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

ডোয়াইন প্রিটোরিয়াস বলেছেন, ‘’কিছুদিন আগে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বেড়ে ওঠার সময় আমার একমাত্র লক্ষ্য ছিল প্রোটিয়াদের হয়ে খেলা।’

পেস বোলিং অলরাউন্ডার বলেন, ‘বাকি জীবনে আমি আমার লক্ষ্য টি-টোয়েন্টি এবং অন্যান্য সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের ওপর নিতে চাই। যেহেতু একজন ফ্রি এজেন্ট হিসেবে থাকব, সংক্ষিপ্ত ভার্সনে আমি একজন সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারব। আমি আমার পরিবার ও ক্রিকেটকে সমন্বয় করে চলতে পারব।’

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন প্রিটোরিয়াস। দেশের হয়ে দুটি বিশ্বকাপও খেলছেন তিনি।প্রিটোরিয়াসের বিদায়ের ঘোষণায় তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে সাউথ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটেই খেলছেন প্রিটোরিয়াস। জাতীয় দলের হয়ে ৩০টি টি-টোয়েন্টি, ২৭টি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলেছেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। যেখানে তিন ফরম্যাটে ৭৭ টি উইকেট শিকার করেছেন এই পেসার। এছাড়া ব্যাট হাতে তিন সংস্করণে ৫৩৬ রান করেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »