দুপুরে মাশরাফির সিলেটের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন কুমিল্লা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ সোমবার (৯ জানুয়ারি) দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে।

নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। এর আগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে দলটি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করে মাশরাফি বাহিনী। এরপর শনিবার (৭ জানুয়ারি) রাতে সাকিবের শক্তিশালী ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে সিলেট।

অন্যদিকে, পরাজয় দিয়েই বিপিএল মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে জিততে না পারার আক্ষেপ ঘুচিয়ে আজ জয় পেতে দলটি।

সিলেট স্টাইকার্স
সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।

ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলবদিন নাইব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »