সেই সাংবাদিককে ‘সরি’ বললেন নাসির

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ডমিনেটরসের হয়ে খেলছেন নাসির হোসেন। যেখানে তিনি দলের অধিনায়ক হিসেবে রয়েছেন। বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির। সেদিন তার কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন ফিরে এসে কেমন লাগছে, এমন প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান তিনি। অবশেষে সেই সাংবাদিককে ‘সরি’ বললেন নাসির।

নাসির হোসেনকে আগের মতো আর সেইভাবে ক্রিকেটাঙ্গনে দেখা দিলে না। বিপিএলের গত আসরেও দল পাননি তিনি। এবারের আসরে তিনি খেলছেন ঢাকা ডমিনেটরসে। তাকে করা হয়েছে অধিনায়কও।

বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নাসিরের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন ফিরে এসে কেমন লাগছে, এমন প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান নাসির।

সেই সময় উল্টো সাংবাদিককে প্রশ্ন করে বসেন, ‘আপনি কে ভাই? আপনি কি মিডিয়ার লোক? আপনি কি সাংবাদিক?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে আলোচনা-সমালোচনার মুখেও পড়ে গেছেন নাসির। তবে তার এমন প্রতিক্রিয়া ‘অপেশাদার’ মনে করেছেন সংবাদকর্মীরা।

শনিবার বিপিএলের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। নিজেদের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে এনেছেন নাসির। যেখানে ৪ বাউন্ডারিতে ৩৬ রান করা নাসির ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

এরপর সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের কাছে আন্তরিকভাবে সরি বলেছেন নাসির। তিনি বলছেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি নাই কখনো। হয়তো মিরপুরে অনেকদিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে সরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »