নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতল ভারত। সূর্যকুমার যাদবের দাপুটে শতকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লঙ্কাকে ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
শনিবার রাতে রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে সূর্যের দারুণ ব্যাটিংয়ে ২২৮ রান করে ভারত। জবাবে ১৬.৪ ওভারে ১৩৭ রানের শেষ হয় লঙ্কানদের ইনিংস। এতে শ্রীলঙ্কাকে ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব আর সিরিজ সেরা হয়েছেন অক্ষর প্যাটেল।
আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে তিনটি শতক করেছেন ভারতের সূর্যকুমার। ৪৫ বলে সেঞ্চুরি করেন সূর্যকুমার। যেখানে ইংনিংস শেষে ১১২ রানে অপরাজিত থাকেন। চার সেঞ্চুরিতে করে তার উপরে শুধুই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
৯টি ছক্কা এবং ৭টি চারে দারুণ এক ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটার সূর্যকুমার। এছাড়া দলের হয়ে শুভমন গিল ৪৬ এবং রাহুল ত্রিপাঠী ৩৫ রান করেন। শেষ দিকে ৯ বলে ২১ রান করছেন অক্ষর প্যাটেল।
বড় রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ১৩ ওভারে ১০৭ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৬. ৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয়। দলের হয়ে নিশাঙ্কা ১৭ বলে ১৫, কুশল ১৫ বলে ২৩, ধনঞ্জয়া ডি সিলভা ১৪ বলে ২২, চারিথ আসালাঙ্কা ১৪ বলে ১৯ আর দাসুন শানাকা করেন ১৭ বলে ২৩ রান।
ভারতের আর্শদীপ সিং ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া হার্দিক পান্দিয়া, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহালের ২টি করে উইকেট শিকার।
এস.আর/নিউজক্রিকেট২৪
