আবারও বাজে আম্পায়ারিংয়ে মেজাজ হারান সাকিব

স্টাফ রিপোর্টার »

ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে মেজাজ হারান ফরচুন বরিশালের আইকন সাকিব আল হাসান। এসময় সাকিবকে শান্ত করেন আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

ব্যাট করার সময় প্রতিপক্ষ পেসার রেজাউর রহমান রাজার একটি বাউন্সার সাকিবের মাথার বেশ উপর দিয়ে যায় যা সাধারণত ওয়াইড হওয়ার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লেগ আম্পায়ার মাহফুজুর রহমান ওয়ান বাউন্সের সংকেত দেন। তার সিন্ধান্তে সারা দিয়ে আরেক অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদও বলটিকে বৈধ ঘোষণা করেন। এতে বেশ ক্ষিপ্ত সাকিব বেশ জোরে চিৎকার দিয়ে উঠেন।

সঙ্গে সঙ্গে সাকিব আম্পায়ারের কাছে দাবি জানান বলটি ওয়াইড ছিল। তবে আম্পায়ার মাহফুজুর রহমান তা মানতে নারাজ। আর এতে ক্ষিপ্ত সাকিব তেড়ে যান আম্পায়ারের দিকে। বাক-বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ দলে থাকা সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এসে সাকিবকে শান্ত করলে ব্যাটিংয়ে ফিরে যান সাকিব।

বিতর্ক এখানেই থেমে থাকেনি। মাশরাফির করা সাকিবের আউট হওয়া বলটি নিয়েও তৈরি হয় বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি করার সময় মাশরাফির পা ছিল দাগের উপর। বিপিএলের ১ম ম্যাচে একই ধরনের বলকে নো ঘোষণা করা হয়। তবে মাশরাফি এই বলটিকে বৈধ বলছেন আম্পায়ার।

অর্থাৎ বিপিএল শুরুর আগে সাকিব মমন্তব্য করেছিলেন সবমিলিয়ে বিপিএলের ব্যবস্থাপনা একটা যা-তা অবস্থা। এই ঘটনা গুলো সাকিবের সেই মন্তব্যেরই প্রতিচ্ছবি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »