বরিশালের পাহাড়সম রান টপকে গেল সিলেট

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছেন সিলেট স্ট্রাইকার্স। সাকিব আল হাসানের বিধ্বংসী ইনিংসে ১৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছিল বরিশাল। টানা দ্বিতীয় জয় পেলো সিলেট।

শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান করে বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় পেয়ে যায় সিলেট।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। দলীয় এক রানেই আউট হয় কলিন অ্যাকারম্যান। তবে শুরুটা ভালো না হলেও তৌহিদ হৃদয়কে নিয়ে ১০১ রানে জুটি গড়েন শান্ত। এরপরে ব্যক্তি ৪৮ রানে শান্ত সাজঘরে ফিরেন। ৪০ বলে ৫টি চার ও এক ছক্কায় এ রান করেন তিনি।

এরপরে ১৫তম ওভারে দলীয় ১৩৬ রানে ফিরেন হৃদয়। যেখানে ৫৫ রানের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কার মার ছিল।দলীয় ১৭৪ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট, ফিরনে তৌহিদ হৃদয়। ১৮ বলে ব্যাট হাতে করেন ৪৪ রান। ২৩৮.৮৮ স্ট্রাইক রেনে হৃদয়ের এ ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছক্কার মার। এরপরে বাকি কাজটুকু সারেন মুশফিকুর রহীম এবং থিসারা পেরেরা। তারা দুজনের যথাক্রমে ২৩ ও ২০ রানে অপাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন তৌহিদ হৃদয়।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »