বরিশালে সাকিবের পরিবর্তে প্রতি ম্যাচে ভিন্ন অধিনায়ক

স্টাফ রিপোর্টার »

শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। খেলার মাঠে নানা চমকের পাশাপাশি এবার ভিন্ন এক চমকপ্রদ ঘটনার জন্ম দিতে চলেছে এই আসরে অংশগ্রহণকারী ফ্র‍্যাঞ্চাইজি ফরচুন বরিশাল।

শুরু থেকেই তারা জানিয়ে আসছিল দলটির আইকন ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান নেতৃত্ব দেবেন। কিন্তু আজ নিজেদের প্রথম ম্যাচে টস করতে সাকিবের পরিবর্তে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

সকলের মনের এই দ্বিধা দূর করতে টসের পর এক বিবৃতিতে ফ্র‍্যাঞ্চাইজিটি জানিয়েছে, প্রতি ম্যাচেই ভিন্ন অধিনায়ক ঠিক করতে পারে দলটির ম্যানেজমেন্ট। অর্থাৎ নির্দিষ্ট কোন অধিনায়ক থাকছেনা এবার।

উল্লেখ্য বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান এবং তারই নেতৃত্বে ফাইনাল খেলেছিল দলটি। আর তাই, সকলেই নিশ্চিত ছিল এবারও সাকিবের হাতেই থাকবে নেতৃত্বের ভার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »